Logo
শিরোনাম

রাষ্ট্রধর্ম ইসলাম: আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বৃহস্পতিবার

প্রকাশিত:রবিবার ২০ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ | ১০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আবেদন শুনানি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে হবে বৃহস্পতিবার।

বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির ভার্চুয়াল বেঞ্চে শুনানির জন্য আসে। তবে শুরুতেই অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, মাই লর্ড এটি রাষ্ট্র ধর্মের বিষয়। এটি নিয়ে পাবলিক ইন্টারেস্ট আছে। বিষয়টি যদি আপনারা সবাই মিলে শুনতেন। তখন আদালত বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামি বৃহস্পতিবার শুনানির জন্য নির্ধারণ করেন।

রিটকারী আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী জানান, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির জন্য যে কোনো দিন আপিল বিভাগের কার্যতালিকায় আসতে পারে।

সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর করা রিট আবেদন ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর খারিজ করে দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

খারিজ আদেশের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ২০১৬ সালের ৬ নভেম্বর প্রকাশ করেন আদালত। এরপর খারিজ আদেশের বিরুদ্ধে ওই বছরের ১২ নভেম্বর আপিল করেন অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী।


আরও খবর