Logo
শিরোনাম

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই

প্রকাশিত:শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | ১২০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ড-এর সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ (৭৬) আর নেই।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সাংবাদিক (ইন্না লিল্লাহি...রাজিউনি)। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজউদ্দিন আহমেদ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের চারবারের নির্বাচিত প্রেসিডেন্ট এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজউদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন।


আরও খবর