
মেহেরপুরের গাংনীর
খাসমহলে সাপের ছোবলে জয়নাল হোসেন (৫২) নামে এক কৃষক মারা গেছেন। সোমবার (৫ সেপ্টেম্বর)
ভোর রাতের দিকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান
তিনি।
এর আগে, রোববার
(৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে তার নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি সাপ ছোবল
দেয় তাকে। ঘটনার পর পরিবারের সদস্যরা জয়নালকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল
হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সাপের ছোবলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

