
দেশে গত ২৪ ঘণ্টায়
নতুন করে ২৬৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই রাজধানীর
বাসিন্দা।
এর মধ্যে রাজধানী
ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে
ভর্তি হয়েছেন ৫০ জন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন।
বৃহস্পতিবার
(২৬ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি
অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৬৭ জন
ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট
ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯০ জনে।
ঢাকার ৪১টি সরকারি
ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৬৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি
আছেন ১২৫ জন।

