Logo
শিরোনাম

শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে উন্মুখ মোদি

প্রকাশিত:সোমবার ০৬ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ-ভারতের বন্ধনকে আরও বিস্তৃত এবং গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে আমি উন্মুখ। সোমবার সকালে বাংলাদেশ এবং ভারত মৈত্রী দিবস উপলক্ষে টুইট বার্তায় একথা জানান ভারতের প্রধানমন্ত্রী।

টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, আজ ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা যৌথভাবে আমাদের ৫০ বছরের বন্ধুত্বকে স্মরণ ও উদযাপন করছি। আমাদের বন্ধনকে আরও বিস্তৃত ও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যেতে আমি উন্মুখ।

চলতি বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ৬ ডিসেম্বরকে মৈত্রী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।


আরও খবর