Logo
শিরোনাম

শিশুর জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে ডায়াপার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ১১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সন্তানকে দুধে ভাতে রাখার চেষ্টা থাকে সব বাবা মায়েরই। বিশেষত সদ্যজাত সন্তানক বাবা মা যতটা সম্ভব আদর যত্নে রাখতে চান। এই সময়ে সন্তানের পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতি দিনই প্রয়োজন হয় ডায়াপারের। কিন্তু জানেন কি কিছু সংখ্যক ডায়াপারে থাকে এমন একটি পদার্থ যা ক্ষতি করতে পারে শিশুর?

বাজারে যে ডায়াপারগুলি পাওয়া যায়, তা নিয়ে করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে অধিকাংশ ডায়াপারে ব্যবহার করা হয় এমন একটি উপাদান যাকে বিজ্ঞানের ভাষায় বলে ফ্যালেট। এই ফ্যালেট শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। উৎপাদিত অধিকাংশ ডায়াপারের মধ্যে মিলেছে ডিইএইচপি, যেটি সবচেয়ে খারাপ ধরনের ফ্যালেটের মধ্যে একটি। সরকারি ভাবে এই পদার্থের ব্যবহার নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিভিন্ন সংস্থার উৎপাদিত ডায়াপার ও অন্যান্য সামগ্রীতে ২.৩৬পিপিএম থেকে ২৬৪.৯৪পিপিএম পরিমাণে এটি পাওয়া গিয়েছে।  

বিশেষজ্ঞদের মতে, ফ্যালেট এমন এক ধরনের পলিমার যা ডায়াপার থেকে সহজেই ত্বকের মাধ্যমে দেহে প্রবেশ করতে পারে। যেহেতু ডায়াপার দীর্ঘক্ষণ ধরে শিশুদের ত্বকের সংস্পর্শে থাকে, তাই এই ধরনের উপাদান দেহে প্রবেশ করার আশঙ্কা বেড়ে যায় অনেকটাই। ফ্যালেট দেহের বিভিন্ন গ্রন্থির ক্ষরণের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এতে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। দেখা যেতে পারে ডায়াবিটিস, উচ্চরক্তচাপ, স্থূলতা এবং প্রজনন তন্ত্রের সমস্যাও। কাজেই সন্তানের জন্য ডায়াপার ক্রয় করার আগে দেখে নেওয়া প্রয়োজন যে এই ধরনের কোনও পদার্থ ব্যবহার করা হচ্ছে কি না।

নিউজ ট্যাগ: ডায়াপার

আরও খবর