Logo
শিরোনাম

সংসদ বসছে ১ সেপ্টেম্বর

প্রকাশিত:সোমবার ১৬ আগস্ট ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই

জাতীয় সংসদের চলতি বছরের চতুর্থ অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে। ওই দিন বিকাল পাঁচটায় সংসদের বৈঠক বসবে। সোমবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই। গত ৩ জুলাই শেষ হয় সংসদের বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, মহামারিকালের অন্যান্য অধিবেশনের মতো শুরু হতে যাওয়া এই অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।


আরও খবর