Logo
শিরোনাম

সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতীয় সংসদের উপনেতা হলেন বেগম মতিয়া চৌধুরী। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে রাষ্ট্রপতি আবদুল হামিদ উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সরকারি দলের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় দলের সভায় সংসদের উপনেতা হিসেবে বেগম মতিয়া চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে উপনেতার পদটি শূন্য হয়। 


আরও খবর