Logo
শিরোনাম

সোনারগাঁও হোটেলের সামনে সৌদিগামী যাত্রীদের বিক্ষোভ

প্রকাশিত:শনিবার ১৭ এপ্রিল ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৪৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লকডাউনের চতুর্থ দিনে ফ্লাইট চালুর দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন প্রবাসীরা। শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে তারা সড়ক অবরোধ করে রাখেন।

এসময় সড়কে যানচলাচল বন্ধ থাকে বেশ কিছু সময়। পরে শতাধিক প্রবাসী কর্মীরা সোনারগাঁও হোটেল সংলগ্ন সৌদি এয়ারলাইন্সের টিকিট কাউন্টার অফিসের সামনে ভিড় জমান।

এসময় এয়ারলাইন্স অফিসের সামনে দাড়িয়ে ফ্লাইট চালুর দাবিতে বিভিন্ন শ্লোগান দেন বিক্ষুদ্ধরা।

আজ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী ফ্লাইট (বিজি৫০৩৯) সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। এ কারণে এয়ারলাইন্সের নির্দেশনা অনুসারে ছয় ঘণ্টা আগে রাত ১টার মধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন যাত্রীরা।

কিন্তু সৌদি আরবে অবতরণের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি বাতিল হয়েছে। এতে ক্ষুব্ধ প্রবাসী কর্মীরা রাত থেকেই বিমানবন্দর চত্ত্বরে বিক্ষোভ শুরু করেন।


আরও খবর