Logo
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত:সোমবার ০৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতে মোটরবাইকে করে এক নারী ও পুরুষ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর

টাঙ্গাইলে ৬ ডাকাত ২ দিনের রিমান্ডে

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩