Logo
শিরোনাম

সরকার ৫’শ মাদ্রাসার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত:সোমবার ২৩ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৩৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেন, সরকার ৫০০ মাদ্রাসার উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। সেখানে থাকবে একটি লাইব্রেরী যেখান থেকে ইসলামের ইতিহাস ও ইসলামের ব্যাখ্যাসহ সকল বই পাওয়া যাবে।

মন্ত্রী আজ সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণ প্রাপ্ত জাতীয় ইমাম সমিতি জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ শে আগষ্ট গ্রেনেট হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কুরআন সুন্নাহর বাইরে কিছু করেন না। শেখ হাসিনার সরকার এদেশে মদের লাইসেন্স দেয়না। ইসলামী শিক্ষার মাধ্যমে কিভাবে মানুষদের আলোকিত করা যায় তার চেষ্টা করছেন। মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের এমএ পাসের মর্যাদা দিয়েছে সরকার।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। জেলা ইমাম সমিতির সভাপতি মীর মো: ফারুক আব্দুল্লাহ এর  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. সাইয়্যেদ মুহা. শরাফত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট. আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামীমসহ ওলামালীগের বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতারা।


আরও খবর