
দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। সরকারি হাসপাতালে এখন থেকে ডেঙ্গু পরীক্ষায় ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (৬ নভেম্বর)
দুপুরে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে পর্যালোচনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের তিনি
এ তথ্য জানান।
জাতীয় মানসিক
স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৯ সালে ডেঙ্গু
পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সে সময় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সেবা চালু করা হয়।
তবে এখন থেকে এনএস-১ পরীক্ষার জন্য ১০০ টাকা, সিবিসি পরীক্ষায় ২৫০ টাকা এবং আইজিএমের
জন্য ২৫০ টাকা করে নেওয়া হবে।

