Logo
শিরোনাম

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নতুন তালিকা, বাদ আমির হামজা

প্রকাশিত:শুক্রবার ১৮ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাওয়া আমির হামজার নাম বাতিল করে নতুন করে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ মার্চ ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে তালিকা প্রকাশ করা হয়। নতুন তালিকায় একজন (আমির হামজা) ছাড়া স্বাধীনতা পুরস্কার পাওয়া অন্যদের নাম অপরিবর্তিত রয়েছে।

পুরস্কার প্রাপ্তরা হলেন: বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীরবিক্রম) (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), আব্দুল জলিল (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), সিরাজ উদ্দীন আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), মো. ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), সিরাজুল হক (মরণোত্তর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া (চিকিৎসাবিদ্যা), অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম (চিকিৎসাবিদ্যা), স্থপতি সৈয়দ মাইনুল হোসেন (মরণোত্তর স্থাপত্য) এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (গবেষণা ও প্রশিক্ষণ)। 

নিউজ ট্যাগ: আমির হামজা

আরও খবর