Logo
শিরোনাম

টানা দ্বিতীয় জয়ে ওয়ানডে সিরিজও ভারতের

প্রকাশিত:শুক্রবার ১৩ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও জিতে নিল ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় টানা জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয় ভারত।

বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ খেলে শ্রীলংকা। এক উইকেটে ১০২ রান করা লংকান দলটি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৯.৪ ওভারে ২১৫ রানে অলআউট হয়।

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন নুয়ান্দু ফর্নান্দো।  ৩৪ বলে ৩৪ রান করেন কুশাল মেন্ডিস। ভারতের হয়ে হয়ে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারালেও ১০৩ বলে ৬৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লোকেশ রাহুল। এছাড়া ৫৩ বলে ৩৬ রান করেন হার্দিক পান্ডিয়া। ৩৩ বলে ২৮ রান করেন শ্রেয়াস আইয়ার। 


আরও খবর