Logo
শিরোনাম

টাঙ্গাইলে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত:শুক্রবার ১৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে নাজমা আক্তার (২৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে মধুপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত নাজমা কুড়াগাছা ইউনিয়নের ধরাটী কোনাবাড়ী এলাকার মোস্তফা আলীর স্ত্রী।

মধুপুর থানার পরিদর্শক(তদন্ত) মুরাদ হোসেন জানান, পারিবারিক কলহের জেরে নাজমা আক্তার বিষপানে আত্মহত্যার করেছেন। তদন্ত সাপেক্ষে আসল তথ্য বের হয়ে আসবে।

সন্ধ্যায় লাশ উদ্ধার করে আনার পর একটি ইউডি মামলা করা হয়। লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।


আরও খবর

টাঙ্গাইলে ৬ ডাকাত ২ দিনের রিমান্ডে

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩