Logo
শিরোনাম

টাঙ্গাইলে লিফটের গর্তে মিললো ২ শিশুর লাশ

প্রকাশিত:শনিবার ০৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনের লিফট স্থাপনের জন্য খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো উপজেলার গোড়াই সোহাগপুর এলাকার লাল চাঁদের ছেলে আব্দুল্লাহ (৩) ও পাশের বাড়ির ফজলুল করিমের মেয়ে খাদিজা (৩)। পুলিশ ও স্থানীয়দের ধারণা ওই দুই শিশু খেলার সময় গর্তের পানিতে পড়ে ডুবে যায়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ওই দুই শিশু দুপুরে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। সন্ধ্যার দিকে একই এলাকার খোরশেদ আলমের নির্মাণাধীন ভবনের লিফট স্থাপনের জন্য খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় তাদের লাশ দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এসএম মনসুর মুসা, মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, নির্মাণাধীন ভবনে লিফটের গর্তে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ পাওয় যায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


আরও খবর

টাঙ্গাইলে ৬ ডাকাত ২ দিনের রিমান্ডে

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩