
টাঙ্গাইলে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরা ঘাটাইল সরকারি গণ-উচ্চ বিদ্যালয়র দশম শ্রেণির ছাত্র।
সোমবার রাত সাড়ে আটটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)।
মোটরসাইকেলে থাকা সিয়াম (১৮) নামে আরও এক স্কুলছাত্র মারাত্মক আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবিক হাসানসহ তিন বন্ধু মোটরসাইকলে নিয়ে বেড়াতে যায়। বেড়ানো শেষ করে ঘাটাইল আসার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে সাবিক হাসান ও সুমন মিয়া মারা যায়।
সিয়ামকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

