Logo
শিরোনাম

তাসকিনের জোড়া আঘাত, স্বস্তিতে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ৩০ এপ্রিল ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৪২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাল্লেকেলে টেস্টের প্রথম দিনটা বাংলাদেশ দলের বিরুদ্ধে শ্রীলঙ্কার দুই ওপেনিং ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে ছড়ি ঘুরিয়েছেন। দিন শেষে বাংলাদেশের সাফল্য বলতে করুনারত্নেকে প্যাভিলিয়নে ফেরানো।

অভিষেক ম্যাচে করুনারত্নকে আউট করে অভিষেক টেস্ট উইকেট পান শরীফুল। তার আগে অবশ্য সেঞ্চুরি করেন করুনারত্ন। প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২৯১ রান।

দ্বিতীয় দিনের শুরুতেই সতর্ক ছিলেন টাইগার পেসারদের। ফলও পেয়েছেন হাতেনাতে। সকালে তাসকিন আহমেদের বলে যেন আগুন ঝরছিল। তিনি পর পর ফেরান সেঞ্চুরি করা অপর ওপেনার থিরিমান্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে।

লেগ স্টাম্পের ওপর করা বলে গ্ল্যান্স করতে গিয়ে পরাস্ত হন থিরিমান্নে। তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। আর ম্যাথুসকে অফ স্টাম্পের বাইরে বল দেন তাসকিন। সেটি তার ব্যাট ছুঁয়ে যায়। এক্ষেত্রে লিটন চোখ ধাঁধানো একটি ক্যাচ ধরেন।

থিরিমান্নে ১৪০ রান করেছেন ২৯৮ বলে, যার মধ্যে ছিল ১৫ বাউন্ডারির মার। আর ম্যাথুস ফিরেছেন মাত্র ৫ রান করে।

সকাল থেকে বেশ ধীর গতিতে ব্যাটিং করছেন লঙ্কান ব্যাটসম্যানরা। ২৬ ওভারে তারা স্কোরবোর্ডে যোগ করেছেন মাত্র ৪৩ রান। এখন পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৩৩৪ রান।


আরও খবর