Logo
শিরোনাম

তেঁতুলতলা মাঠে থানা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বহুল আলোচিত তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা ভবন নির্মাণ হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এ মাঠ বিদ্যমান অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে সরকার তার পূর্বের সিদ্ধান্ত থেকে সড়ে দাঁড়াল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেঁতুলতলা মাঠ যেভাবে আছে, সেভাবেই থাকবে। এখানে কোনো ভবন হবে না। তবে জমির মালিক পুলিশ। জমি রক্ষণাবেক্ষণ করবে পুলিশ। এই জমির মালিক পুলিশ। এটি দেখাশোনাও করবে পুলিশ।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন এখানে থানা ভবন নির্মাণ না করার জন্য। যেহেতু এই মাঠে এলাকার লোকজন খেলাধুলা করছে বহুকাল অরে সেই কথা চিন্তা করে এখানে কলাবাগান থানা ভবন নির্মাণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভবিষ্যতে এখানে থানা ভবন নির্মাণ হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে। এখন থানা ভবন নির্মাণ হচ্ছে না।


আরও খবর