Logo
শিরোনাম

টি-টোয়েন্টির অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলেন তামিম ইকবাল

প্রকাশিত:রবিবার ০৭ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সেমিফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু শুরুতেই দুর্বল স্কটল্যান্ডের কাছে হেরে ক্রিকেট বোর্ড ও সমর্থকদের হতাশায় ডোবান মাহমুদউল্লাহ-মুশফিকরা। 

এর পর একের পর এক লজ্জার রেকর্ড ঝুলিতে জমা করতে থাকেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা । ১০০-এর নিচে অলআউট হয়েছে দুবার। নিজেরাই যেন নিজেদের রেকর্ড ভাঙার মিশনে ব্যস্ত ছিলেন লিটন-সৌম্যরা।

সুপার টুয়েলভ থেকে শূন্যহাতে ফিরেছে বাংলাদেশ দল। এমন ব্যর্থতার দায়ভার নিতেই হচ্ছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। বিশ্বকাপে চরম ব্যর্থতার পর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব মাহমুদউল্লাহর কাঁধে থাকছে কি? সে প্রশ্ন উঠেছে বাংলাদেশ দলের দেশে ফেরার আগেই।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে টি-টোয়েন্টি দায়িত্ব নিতে প্রস্তাব দেওয়া হয়েছে।

খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে তামিমককে টি-টোয়েন্টিরও অধিনায়ক হতে প্রস্তাব দিয়েছেন।

একটি সূত্র জানায়, নেপাল লিগে আঙুলে চোট পাওয়ার পর অনেক দিন মাঠের বাইরে থাকা তামিম শনিবার মিরপুর গ্রাউন্ডে অনুশীলনে নামেন। তার লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে অংশ নেওয়া। তা ছাড়া জাতীয় ক্রিকেট লিগেও খেলায় অপেক্ষায় তিনি। নিজেকে ফিরে পেতে মাঠে নামলে এদিন তামিমক টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার প্রস্তাব দেন বিসিবিপ্রধান।

নিউজ ট্যাগ: তামিম ইকবাল

আরও খবর