Logo
শিরোনাম

টিকা নেয়ার ১২ দিন পরে করোনা আক্রান্ত ত্রাণ সচিব

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন টিকা নেয়ার ১২ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি গত ৭ ফেব্রুয়ারি টিকা নেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার লক্ষণ দেখা দেয়ায় পরীক্ষার জন্য গত ১৮ ফেব্রুয়ারি সচিব মহোদয় নমুনা দেন। ১৯ ফেব্রুয়ারি ফলাফল পজিটিভ আসে। পরে শ্বাসকষ্ট ও অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার শ্বাসকষ্ট কিছুটা কমেছে। অক্সিজেন সেচুরেশনও ভালো। তবে তার বেশ কাশি রয়েছে।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে টিকা নিয়েছিলেন সচিব মো. মোহসীন।


আরও খবর