Logo
শিরোনাম

ট্রাকের ধাক্কায় ত্রিশালে পথচারীসহ নিহত ২

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর বড় পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী মিলন মিয়া (২৪) উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি স্থানীয় একটি ইট ভাটার শ্রমিক বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। নিহত অপরজন নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি ট্রাক হেলপার ছিলেন বলে জানা গেছে।

ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বড়পুকুর পাড় এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকে ঢাকাগামী অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক পথচারীসহ দুইজন নিহত হন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহত ট্রাক হেলপারের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।


আরও খবর