Logo
শিরোনাম

টস জিতে ব্যাটিং নিলেন মাহমুদউল্লাহ

প্রকাশিত:সোমবার ২২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান সিরিজের দলে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাতেও সাফল্য ধরা দেয়নি।

প্রথম দুই ম্যাচ হেরে এখন হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা মাহমুদউল্লাহদের চোখে-মুখে।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাবর আজমদের মুখোমুখি টাইগাররা। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। তার আগেই টস অনুষ্ঠিত হয়েছে।

তৃতীয় ম্যাচেরও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজকেও ব্যাটিং নিলেন। গত দুই ম্যাচেও ব্যাটিং নিয়েছিলেন এবং হেরেছিলেন।

 


আরও খবর