Logo
শিরোনাম

তুরস্ক থেকে ফিরলো বাংলাদেশি উদ্ধারকারী দল

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে হতাহতদের উদ্ধারকাজে অংশ নেওয়া ৪৬ সদস্যের বাংলাদেশ দল দেশে ফিরেছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. রুহুল আমিনের নেতৃত্বে দলটি তুরস্কে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দলে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ জন সদস্য, ১০ জন চিকিৎসা এবং ১২ জন ফায়ার সার্ভিস কর্মী ছিলেন।

১০ ফেব্রুয়ারি সেখানে এক কিশোরীকে জীবিত ও তিনজনের মরদেহ উদ্ধার করে দলটি। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।


আরও খবর