Logo
শিরোনাম

ভারত থেকে আসা ১৮ জন করোনা পজিটিভ

প্রকাশিত:রবিবার ০৯ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৪১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা পরিস্থিতিতে বেনাপোল সীমান্ত পথে এ পর্যন্ত ভারত থেকে দেশে ফিরেছেন ২ হাজার ৫৬০ জন বাংলাদেশি। এদের মধ্যে মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ। তাদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে।

আজ রবিবার যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউছুফ আলী এ তথ্য জানিয়েছেন।

গেল শুক্রবার যশোর জেনারেল হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা দুজনের দেহে ভারতীয় কোরোনা ভেরিয়েন্ট পাওয়া যাওয়ায় নতুন করে আতংক দেখা দিয়েছে।

চিকিৎসা শেষে ভারতফেরত অসহায় যাত্রীদের ভোগান্তি ও অর্থ খরচ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যশোরের শার্শা উপজেলা প্রশাসনের করোনা প্রতিরোধ কমিটি। জটিল রোগে আক্রান্তদের হাসপাতালে কোয়ারেন্টিন ব্যবস্থাসহ যানবাহন ও হোটেল খরচ সাশ্রয়ের ব্যবস্থা নেয়া হয়েছে। হোটেল ভাড়া অর্ধেক নেয়ার আহ্বান জানানো হয়েছে হোটেল মালিকদের।

ইমিগ্রেশনে দালাল শ্রেণির বহিরাগতদের প্রবেশ রোধেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। সকালে বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ও ইমিগ্রেশন ভবনে সাঁটানো যাত্রী সুবিধার এমন নোটিশ চোখে পড়ে।

শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলীফ রেজা জানান, ভারতফেরত যাত্রীরা যাতে কোনোভাবে দালাল শ্রেণির মানুষের দ্বারা হয়রানির শিকার না হয় এ জন্য ইমিগ্রেশন ও বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের একাধিক জায়গায় বিভিন্ন সতর্কবার্তা দিয়ে ব্যানার দেওয়া হয়েছে। এছাড়া জটিল রোগে আক্রান্ত যাত্রীদের সঙ্গে থাকা কাগজপত্র পরীক্ষা করে হাসপাতালে কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করা হচ্ছে।

নিউজ ট্যাগ: করোনা আক্রান্ত

আরও খবর