Logo
শিরোনাম

ভারত থেকে এলো তৃতীয় অক্সিজেন এক্সপ্রেস

প্রকাশিত:শুক্রবার ৩০ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারত থেকে তৃতীয় দফায় আরও একটি অক্সিজেন এক্সপ্রেস ট্রেন বাংলাদেশে এসেছে। শুক্রবার (৩০ জুলাই) ট্রেনটি বেনাপোলে পৌঁছায়।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) তৃতীয় চালান নিয়ে বাংলাদেশের এসেছে।

১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মে.টন) ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশে আসে।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, তৃতীয় ধাপে ২০০ টন তরল অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি দুপুরে বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। কাস্টম ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগজ্ঞের উদ্দেশে ছেড়ে গেছে।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. আজিজুর রহমান জানান, ১০টি কন্টেইনারে করে ২০০ মেট্রিকটন অক্সিজেন নিয়ে ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। দ্রুততম সময়ে সরকারের রাজস্ব পরিশোধ সাপেক্ষে কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে খালাস দেয়া হয় অক্সিজেন।

এর আগে গত ২৪ ও ২৭ জুলাই ভারত থেকে দুই দফায় ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন নিয়ে দুটি ট্রেন বাংলাদেশে আসে।


আরও খবর