Logo
শিরোনাম

১০৪ জনকে নিয়োগ দেবে বিআরটিসি

প্রকাশিত:শনিবার ১৩ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বাস/ট্রাক চালক (অপারেটর) পদে ১০৪ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে সরাসরি অফিস বরাবর আগামী ১১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)

পদের নাম : বাস/ট্রাক চালক (অপারেটর)

পদ-সংখ্যা : ১০৪ জন

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস

দক্ষতা : বৈধ ড্রাইভিং লাইসেন্স

অভিজ্ঞতা : ০২ বছর

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা

বয়স : ১১ মার্চ ২০২১ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

চাকরির ধরন : অস্থায়ী

প্রার্থীর ধরন : ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, চাঁদপুর, লক্ষ্মীপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুর জেলার বাসিন্দা।

আবেদনের ঠিকানা : চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), পরিবহন ভবন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ১১ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিউজ ট্যাগ: বিআরটিসি

আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩