Logo
শিরোনাম

২ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন আগুয়েরো

প্রকাশিত:মঙ্গলবার ০১ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরো ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে যোগ দিচ্ছেন কাতালান ক্লাব বার্সেলোনায়। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

৩২ বছর বয়সী আগুয়েরো দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন। আজ সোমবার এক বিবৃতিতে এই ফুটবলারের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, গত এক দশক ম্যানচেস্টার সিটিতে কাটানো আগুয়েরো তার ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে আগামী ১ জুলাই ফ্রি ট্রান্সফারে আনুষ্ঠানিকভাবে কাম্প ন্যুতে যোগ দেবেন। বার্সার সঙ্গে তার চুক্তি হয়েছে ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত। তার বাইআউট ক্লজ ধরা হয়েছে ১০ কোটি ইউরো। এর আগে ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত তিনি অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছিলেন।

নিউজ ট্যাগ: আগুয়েরো

আরও খবর