Logo
শিরোনাম

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩১

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩১ জন। বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ অপরিবর্তিত থাকল। গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জনের দেহে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৫৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০৪ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৮১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর