
মাঝারি টার্গেট ছুড়ে দুর্দান্ত সূচনা পেলো বাংলাদেশ। ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে মাহেদি হাসানের প্রথম বলেই বোল্ড হয়ে ফিরেন অ্যালেক্স ক্যারি। পরের ওভারে নাসুমের শিকার হন আরেক ওপেনার জশ ফিলিপে। আর তৃতীয় ওভারের প্রথম বলেই মোয়েসেস হেনরিকসকে তুলে নিলেন সাকিব। নবম ওভারে নাসুমের ২য় শিকার হন ম্যাথু ওয়েড
টাইগার অধিনায়কের স্পিন দিয়ে শুরু করা ইনিংসে চাপে পরেছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ১০ ওভারে ৫২রান। নেই টপ অর্ডারের ৪ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করে খুব ভালো শুরু পায়নি বাংলাদেশ। স্টার্ক-হ্যাজলউডের পেস দারুণ ভুগিয়েছে বাংলাদেশি ব্যাটারদের। গতির সাথে ইয়র্কার, সুইংয়ে অজি পেস বোলারদের সামনে খুব ভালো করতে পারেননি স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানের ছোট পূঁজি পেয়েছে সাকিব-রিয়াদরা।
সিরিজে অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ে শুরু থেকেই ত্রাসের নাম ছিলো মিচেল স্টার্ক। প্রথম টি-টোয়েন্টিতে তার সাথে যুক্ত হয়েছিলো আরেক পেসার জশ হ্যাজলউড। অজি দুই পেসার নিয়েছেন ৭ উইকেটের ৫টি। অধিনায়ক মাহমুদউল্লাহ ক্যাচ হলেও বাকি চারজনই হয়েছেন বোল্ড আউট। এছাড়া মোহাম্মদ নাইমকে বোল্ড করেছেন স্পিনার জাম্পা।

