Logo
শিরোনাম

৪১২ রানের টার্গেট পেল মুমিনুলরা

প্রকাশিত:সোমবার ১১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাইগারদের ২১৭ রানে অলআউট করে ফলোঅনের লজ্জা দেওয়ার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু ফলোঅনে না ফেলে জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পড়ে প্রোটিয়া ক্রিকেটাররা। ২৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

সিরিজের প্রথম টেস্ট ডারবানে ২৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। পোর্ট এলিজাবেথে ৪১২ রানের টার্গেট পেল মুমিনুলরা।

পোর্ট এলিজাবেথে টস জিতে প্রথম ইনিংসে ৪৫৩ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২১৭ রানেই  অলআউট বাংলাদেশ। 

দ্বিতীয় ইনিংসে ৪১২ রানের টার্গেট পেল মুমিনুলরা। জয়ের চিন্তা বাদ দিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টে ড্র করাও টাইগারদের জন্য চ্যালেঞ্জিং।  


আরও খবর