
ছয় বছর পর আগামী
আগস্টে জিম্বাবুয়ে সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেই তিন ম্যাচের
ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে রওনা দিবে ভারত।
সিরিজের সূচি
এখনও চূড়ান্ত না হলেও ১৮, ২০ এবং ২২ আগস্ট ওয়ানডে ম্যাচগুলো হবে।
সর্বশেষ ২০১৫-১৬
সালে জিম্বাবুয়ে সফর করেছিলো ভারত। ঐ সফরে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে তিনটি করে
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলেও,
২-১ ব্যবধানে টি-টোয়েন্টি জিততে পারে ভারত।

