
সমুদ্রে মাছ ধরার
ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে মধ্যরাতে। শনিবার (২৩ জুলাই) রাত ১২টার পর থেকেই
সাগরে মাছ ধরছেন জেলেরা।
মাছের প্রজনন
ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর গত ১৯ মে মধ্যরাত থেকে ২৩
জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার। নিষেধাজ্ঞা শেষে আজ রাত ১২টার পর থেকেই
সাগরে মাছ ধরছেন জেলেরা। তবে এর আগেই রুপালি ইলিশের সন্ধানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে
সমুদ্রে নেমেছে শত শত ট্রলার। এ সময় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার
ঘাটে সহস্রাধিক মাছ ধরার ট্রলার থাকার কথা থাকলেও হাতেগোনা কয়েকটি ট্রলার ঘাটে নোঙর
করা ছিলো।
বরগুনা জেলা মৎস্যজীবী
ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী
৬৫ দিন সাগরে মাছ ধরা থেকে আমরা বিরত ছিলাম। সামনের দিনগুলোতে আশা করি ভালো মাছ ধরা
পড়বে।
তিনি আরও বলেন,
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোন ট্রলার সাগরে যাত্রা শুরু করে নাই। আজ মধ্যরাতের পর
সাগরে যাত্রা শুরু করেছে সমুদ্রগামী ট্রলার।

