Logo
শিরোনাম

৭ দিন পর লকডাউনের বিষয়ে আসছে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত:সোমবার ১৭ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৪১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের করোনাভাইরাসের পরিস্থিতি দেখে আগামী ৭ দিন পর দেশের লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ভারতের করোনা পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আগামী ৭ দিন পর দেশের লকডাউন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে। এ ছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের টিকাদান সম্পূর্ণ হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

অন্যদিকে দেশে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। এ কারণে আগামী ২৩ মে পর্যন্ত বাড়ল এ বিধিনিষেধ। 


আরও খবর