Logo
শিরোনাম

আইসিসির বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

প্রকাশিত:বুধবার ১৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৮১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০২১ সালটা দারুণ কেটেছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। গেল বছর দারুণ বোলিংয়ে ঘোল খাইয়েছেন বাঘা বাঘা ব্যাটারদেরও। তারই স্বীকৃতি মিলল আজ। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা হয়েছে তার। এ তালিকায় একমাত্র বাংলাদেশি তিনিই।

তালিকায় চমক হিসেবে এসেছে গেল বছর বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের সংখ্যা। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতলেও আইসিসির বর্ষসেরা দলে আছেন কেবল দুই অজি ক্রিকেটার।

চমকের শেষ এখানেই নয়। ভারতীয় দলের একজন ক্রিকেটারেরও জায়গা হয়নি এই তালিকায়।


আরও খবর