Logo
শিরোনাম

আজ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

প্রকাশিত:বুধবার ১২ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন

দেশে ঈদুল ফিতরের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। অর্থাৎ ১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে এ সভা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।


আরও খবর

আজ ঈদ

বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪