
আওয়ামী লীগ সরকারের
বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ
দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর
প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য
জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো
হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সরকারের বর্তমান
মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

