
রেলপথ মন্ত্রণালয়ের
সচিব ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
মহিউদ্দিন রনি।
সোমবার (২৫ জুলাই)
সন্ধ্যার ছয়টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির ও রেলের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ
মজুমদারের সঙ্গে বৈঠকে বসেন তিনি। প্রায় চার ঘণ্টার বৈঠকে রনির ছয় দফা দাবি পূরণে সচিব
ও মহাপরিচালক আশ্বাস দেন। এই আশ্বাসে আন্দোলন স্থগিত ঘোষণা দেন রনি।
রনি বলেন, প্রধানমন্ত্রীর
প্রতি আস্থা রেখে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও ডিজির প্রতিশ্রুতির ভিত্তিতে দেশের সার্বিক
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আমার আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় কোনও পক্ষ যাতে অস্থিতিশীল
পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করছি।
তাকে রেলওয়ের
অংশীজনদের প্রতিনিধি করা হয়েছে বলেও জানান রনি।

