Logo
শিরোনাম

আরও ১ কোটি মানুষ পাবে বিশেষ কার্ড: প্রধানমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ১৫ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১০৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বল্প আয়ের মানুষের কষ্ট লাগবে কম দামে পণ্য কিনতে আরও এক কোটি লোককে বিশেষ কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ মার্চ) গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা টার্গেট করেছি স্বল্প আয়ের মানুষের কষ্ট লাগবে কম দামে পণ্য কিনতে আরও ১ কোটি মানুষকে আমরা স্পেশাল কার্ড দেবো। যেটা দিয়ে তারা ন্যায্যমূল্যে জিনিস কিনতে পারবে।

সরকারের কাছে যথেষ্ট খাদ্য মজুত আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আলহামদুলিল্লাহ, এখনও ১৮ লাখ খাদ্য মজুত আছে আমাদের। সেখানে কোন অসুবিধা নেই।

ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, কারো এত টুকু জমি যেন অনাবাদী না থাকে। যে যা পারেন সেটাই উৎপাদন করেন। প্রত্যেক এলাকায় কিছু না কিছু উৎপাদন হবেই। সেটাই আমার লক্ষ্য। তাতে আমাদের যে খাদ্য চাহিদা সেটা যেন পূরণ করতে পারি।


আরও খবর