
চলতি এশিয়া কাপের
প্রথম ম্যাচ থেকেই হেসেছে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে রান
করেছেন ১৯২। হংকংয়ের বিপক্ষে ৭৮ রানে অপরাজিত থাকার পর ভারতের বিপক্ষে ৭১ রানের ইনিংস।
ব্যাট হাতে এই ধারাবাহিক পারফরম্যান্সেরই পুরস্কার পেয়েছেন রিজওয়ান। আইসিসি টি-টোয়েন্টি
র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
টপকে গেছেন সতীর্থ বাবর আজমকে।
অন্যদিকে এশিয়া
কাপে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি বাবর। পাকিস্তান অধিনায়কের তিন ম্যাচে রান ১০,
৯ ও ১৪। যার প্রভাব পড়েছে তাঁর র্যাঙ্কিংয়ে। নেমে গেছেন এক ধাপ। বর্তমানে বাবরের রেটিং
পয়েন্ট ৭৯৪, রিজওয়ানের ৮১৫।
এশিয়া কাপে এখন
পর্যন্ত জ্বলে উঠতে পারেননি বাবর। পাকিস্তান অধিনায়কের তিন ম্যাচে রান যথাক্রমে ১০,
৯ ও ১৪। তাতে ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে এখন দুইয়ে তিনি। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ৭৯২
রেটিং পয়েন্ট নিয়ে তিনে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
এদিকে চলতি এশিয়া
কাপে হেসেই চলেছে রিজওয়ানের ব্যাট। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে রান করেছেন তিনি ১৯২।
গত শুক্রবার গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে খেলেন ১ ছক্কা ও ৬ চারে ৫৭ বলে ৭৮ রানের অপরাজিত
ইনিংস। জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
দুই দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী
ভারতকে হারানোর পথে বড় অবদান রাখেন তিনি। লক্ষ্য তাড়ায় ৭১ রান করে গড়ে দেন জয়ের ভিত।
৫১ বলের ইনিংসটি সাজান ২ ছক্কা ও ৬ চারে। দুর্দান্ত এই পারফরম্যান্সে ১৯ রেটিং পয়েন্ট
পেয়ে ক্যারিয়ার সেরা ৮১৫ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন রিজওয়ান।
পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে
জায়গা করে নিলেন তিনি।

