Logo
শিরোনাম

বাড়ির পাশের ডোবায় পড়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পাশে ডোবায় পড়ে আব্দুল্লাহ (৩) ও আহাদ (৩) দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমাবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আব্দুল্লাহ ওই গ্রামের সৌদি প্রবাসী রুবেল মিয়ার ছেলে। আহাদ রুবেলের ছোট ভাই পিয়াস মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পরিবার স্থানীয় সূত্র জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল ওই দুই শিশু। একপর্যায়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরও খবর