
এ দিকে, গ্রুপ
পর্ব থেকে বিদায় নিলেও নিয়মরক্ষার ম্যাচে মঙ্গলবার বার্সেলোনাও বড় ব্যবধানে জিতেছে।
বার্সার গোলদাতা মার্কোস আলন্সো (৬ মিনিট), ফেরান তোরেস (৪৪ ও ৫৪মিনিট) এবং পাবলো তোরে
(৭৫ মিনিট)। চেক দলের টোমাস চোরি দু’টি গোল করেন
(৫১ মিনিট-পেনাল্টি ও ৬৩ মিনিট)।
গ্রুপে প্রথম
ও দ্বিতীয় বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান আগেই নক-আউটে পৌঁছে উঠেছে। বায়ার্ন শেষ ম্যাচেও
২-০ হারিয়েছে ইটালির ক্লাবকে। গোল করলেন বাঁজামা পাভা (৩২ মিনিট) ও এরিক ম্যাক্সিম
চুপোমোতিং (৭২ মিনিট)।
মঙ্গলবার প্লাজেনের
বিরুদ্ধে রবার্ট লেয়নডস্কিকে দলেই রাখেননি জাভি। ছয় মিনিটে ৩১ বছর বয়সি স্টপার আলোন্সো
বার্সাকে এগিয়ে দেন ইউরোপের সেরা প্রতিযোগিতায় জীবনের প্রথম গোল করে। ফেরান তোরেস ২-০
করেন। পেনাল্টি থেকে ২-১ করেন চোরি। ৩-১ করেন সেই তোরেসই। ৬৩ মিনিটে পেনাস্টি থেকে
ফের ব্যবধান কমান চোরি। ৪-২ হয় তোরের গোলে।

