Logo
শিরোনাম

বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ ব্রাজিলের চার ফুটবলার নিহত

প্রকাশিত:সোমবার ২৫ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের চার ফুটবলার, ক্লাব সভাপতি ও পাইলট নিহত হয়েছেন। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাজিলিয়ান কাপের ম্যাচ খেলতে গোইয়ানিয়ায় যাচ্ছিলেন পালমাসের সভাপতি ও খেলোয়াড়রা। উড়োজাহাজটি ছোটই ছিল। কিন্তু সেটি ঠিকমতো ওড়ার আগেই দুর্ঘটনা। টেকঅফের সময়ই বিধ্বস্ত হলো। উড়োজাহাজের ভেতরে থাকা কেউই বেঁচে ফিরতে পারেননি।

ক্লাবের সভাপতি লুকাস মেইরা, চার ফুটবলার লুকাস প্রাসেদেস, গিলের্মে নো, রানুলে ও মার্কাস মলিনারি পালমাস হারিয়েছে এই পাঁচজনকে। বিমান টেকঅফ করেছিল, এরপর তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ের শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয় বিবৃতিতে জানিয়েছে পালমাস।

তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশন পালমাস শহরের পাশে ছোট্ট একটি বিমানঘাঁটি। বিবৃতিতে দুঃসংবাদটাও জানিয়েছে পালমাস, শোকের সঙ্গে জানাচ্ছি, কেউই বেঁচে ফিরতে পারেননি।

৮০০ কিলোমিটার দূরের শহর গোইয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিপক্ষে আগামী মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভের্দের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের। ব্রাজিলের দক্ষিণ ও উত্তরপূর্ব অঞ্চলের বিখ্যাত দলগুলোর বাইরের ছোট দলগুলোকে নিয়েই আয়োজিত হয় টুর্নামেন্টটা।


আরও খবর