Logo
শিরোনাম

বিরাট কোহলীর রেকর্ড ভেঙে দিলেন বাবর আজম

প্রকাশিত:শনিবার ৩০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে রেকর্ড গড়লেন পাকিস্তানের বাবর আজম। অধিনায়ক হিসেবে টি২০ ক্রিকেটে হাজার রান করলেন তিনি। টপকে গেলেন বিরাট কোহলীকে।

টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাজার রান করতে ৩০টি ইনিংস লেগেছিল কোহলীর। শুক্রবার ২৬তম ইনিংসেই হাজাররানের মাইলফলক টপকে গেলেন বাবর। সেই সঙ্গেও এ বারের বিশ্বকাপে পরপর তিনটি ম্যাচ জিতে নিল পাকিস্তান। সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা বাবর আজমদের।

অধিনায়ক হিসেবে হাজার রানের তালিকায় রয়েছেন ফ্যাফ দু’প্লেসি, অ্যারনফিঞ্চ, কেন উইলিয়ামসনরা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দুপ্লেসি ৩১টি ইনিংস খেলে হাজার রান করেন। ফিঞ্চের লেগেছিল ৩২টি ইনিংস। নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন ৩৬টি ইনিংস খেলে হাজার রান করেন।

সকলকে টপকে শীর্ষেপাকিস্তানের বাবর। দলকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। শুক্রবার ৪৫ বলে ৫১ রান করেন বাবর। হাতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ জেতে পাকিস্তান। তবে দলের জয়ে বড় অবদান আসিফ আলির। ৭ বলে ২৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।


আরও খবর