Logo
শিরোনাম

বিসিবি আমাকে ছাড়লে আইপিএলে খেলব: মোস্তাফিজ

প্রকাশিত:মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ২২২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শ্রীলংকা সফর থেকে সাকিব আল হাসান ছুটি নিলেও সেপথে হাঁটছেন না মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য সাকিব ছুটি নেওয়ার পর থেকেই তুমুল বিতর্ক চলছে।

তবে সাকিবের উল্টোটাই করলেন তরুণ বাঁহাতি এ পেসার। মোস্তাফিজ সাফ জানিয়ে দিয়েছেন, সবার আগে দেশের খেলা।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিসিবি একাডেমিতে গণমাধ্যমকে মোস্তাফিজ বলেন, সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা (সফরের) টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব।

তিনি আরও জানান, আর যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে, আমি নাই। তখন আমি বিসিবিকে বলব (আইপিএল খেলার কথা), বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। দেশপ্রেম আগে।

আসছে এপ্রিলে হতে পারে ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। ঠিক সেই সময়ে শ্রীলংকা সফরে তিনটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।


আরও খবর