Logo
শিরোনাম

বিশ্বে কমেছে মৃত্যু, শনাক্ত সাড়ে ৫ লাখের ওপরেই

প্রকাশিত:শুক্রবার ১০ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৩৮৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ২৭ হাজার ৯৭৫ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৫৭৯ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৮৩৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ১৭১ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে তাইওয়ান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭২ হাজার ৯৬৭ জন। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে কোনো রোগী মারা যায়নি। তবে একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৯ জনের।

এতে আরও বলা হয়, নতুন ৫৯ জন নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জনে। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৯ হাজার ১৩১ জন। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জন।

সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ১৫০ জন এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ১২৯ জন। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৫১৪ টি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


আরও খবর