Logo
শিরোনাম

বিশ্বের সেরা দলের সামনে রোনালদোর পর্তুগাল

প্রকাশিত:রবিবার ২৭ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৬১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একদল বর্তমান চ্যাম্পিয়ন, অন্য দলের এখনও কোনো শিরোপাই জেতা হয়নি। অথচ পরের দলটিই এখন ফিফা র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা। দলটির নামন বেলজিয়াম। দেশটির সোনালি প্রজন্মের ফুটবলাররা এখন সারা দুনিয়ার ফুটবল মাতাচ্ছেন এবং এবারই তাদের সামনে সেরা সুযোগ।

কিন্তু দ্বিতীয় রাউন্ডে যে বেলজিয়ামের সামনে পড়ে গেলো কঠিন এক প্রতিপক্ষ! যারা ইউরোর গত আসরের চ্যাম্পিয়ন! ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। আজ বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে বিশ্বের অন্যতম সেরা এই দুই দল।

তবে বেলজিয়ামের চেয়ে কঠিন পরীক্ষা যেন ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের। এবারের আসরে তাদের সামনে একের পর এক কঠিন বাধা। ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরিকে নিয়ে গড়া গ্রুপ অফ ডেথ থেকে কঠিন পরীক্ষা দিয়ে তৃতীয় হিসেবে শেষ ষোলোয় জায়গা পাকা করে নেয় ক্রিশ্চিয়ানো রোনালদোরা; কিন্তু স্বস্তি আর আত্মতৃপ্তির সুযোগ নেই পর্তুগিজদের কাছে। কারণ ইউরোর প্রি-কোয়ার্টার ফাইনাল তথা দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।

স্পেনের সেভিয়ায় রোববারের হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচটি খেলতে নামবে বেলজিয়াম এবং পর্তুগাল। নিশ্চিতভাবে বেলজিয়াম শিবিরে আতঙ্ক ছড়াবেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড রোনালদো। তাকে থামানোর কৌশল তৈরি করছেন বেলজিয়াম ডিফেন্ডাররা। যদিও শুধুমাত্র রোনালদোই নয়, বেলজিয়ানরা ভাবছে পুরো পর্তুগাল দল নিয়েই।

ইউরোর দ্বিতীয় রাউন্ডে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটিই আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেভিয়ায়। ডিফেন্স, মিডফিল্ড আর আক্রমণভাগ মিলিয়ে দুরন্ত দল বেলজিয়াম।

আজ অগ্নিপরীক্ষায় নামার আগে বেলজিয়াম দলের হেড কোচ রবার্তো মার্টিনেজের মতে পর্তুগাল সহজ প্রতিপক্ষ হবে না। গত কয়েক মাস ধরে তারা এমন সব ম্যাচের জন্যই তৈরি হয়েছেন।


আরও খবর