
যে অঘটনের কথা
এতদিন বলা হচ্ছিল। সেই অঘটনের শিকারই হলো দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডের কাছে ১৩ রানে
হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে প্রোটিয়াদের। আর তাতে শেষ চারে যাওয়ার
লাইফলাইন পেয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তান। অর্থাৎ দিনের অন্যম্যাচে যেই জিতবে তারা
শেষ চারের টিকিট কাটবে।
প্রোটিয়াদের বিপক্ষে
৪ উইকেটে ১৫৮ রান করেছিল নেদারল্যান্ড। জবাবে ৮ উইকেটে ১৪৫ রান করতেই পেরেছে প্রোটিয়া
দল। প্রোটিয়াদের হারে ভারতও শেষ চারের টিকিট পেয়ে গেলো। অর্থাৎ তাদের আর কোনও হিসাব-নিকাশের
প্রয়োজন পড়ছে না।
ডাচদের ইতিহাস গড়ে ম্যাচে শুরু টস জিতে বোলিং নেয় দক্ষিণ আফ্রিকা। তার পরেও নেদারল্যান্ড ৪ উইকেটে ১৫৮ রানের সমৃদ্ধ স্কোরবোর্ড পেয়েছে প্রোটিয়াদের দুর্দান্ত বোলিংয়ের সামনে লড়াই করে। ওপেনিং জুটিতেই যোগ হয় ৫৮ রান। স্টেফান মাইবার্গ ৩০ বলে ৩৭ রানে ফিরলে ভাঙে এই জুটি। তার পর ম্যাক্স ও’ডাউড ২৯ রানে ফিরলে ৯৭ রানে পড়ে দ্বিতীয় উইকেট।
কুপার-ডাউডের জুটিতে ৩৯ রান যোগ হয়েছে। ডাউডের ফেরার পর ছোট ছোট জুটি গড়লেও শেষ দিকে মূল জুটিটা ছিল কলিন অ্যাকারম্যান ও স্কট অ্যাডওয়ার্ডসের। এই জুটিতেই স্কোরটা ১৫৮ রানে পৌঁছেছে। অ্যাকারম্যান ২৬ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস উপহার দিয়েছেন। তাতে ছিল ৩টি চার ও ২টি ছয়। এডওয়ার্ডস ৭ বলে ২ চারে ১২ রানে অপরাজিত ছিলেন। প্রোটিয়াদের হয়ে ২৭ রানে দুটি উইকেট নেন কেশব মহারাজ। একটি করে নেন আইনরিখ নর্কিয়া ও এইডেন মারক্রাম।

