Logo
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত:মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল বগুড়া জেলার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। এ ঘটনায় অপর ট্রাকচালক আহত হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঢাকামুখী সাইদুল ইসলামের পাথরবাহী ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী আলুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাইদুলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর ট্রাকচালককে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনা কবলিত ট্রাকগুলোকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর