Logo
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় নৌঘাটে ধান তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত:মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ধানের আটি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. নায়েব উল্লাহ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ৩টায় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী বলেন, নৌকা ঘাটে ধান উঠা-নামা নিয়ে জুনায়েদ ও জালাল নামের দুই জনের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে শুনেছি।

তিনি আরো জানান, ঘটনাস্থলে আমি গিয়ে সংঘর্ষে থামিয়েছি। এখন হাসপাতালে যাচ্ছি। তবে কার হাতে কে মারা গেছে এখনও বলা যাচ্ছে না।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি। গিয়ে বিস্তারিত বলা যাবে।


আরও খবর